1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

পলাশে মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড দেখালেন ছাত্র- ছাত্রীরা

মোঃ আশাদউল্লাহ মনা | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৯ বার

মো: আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশে ‘মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড দেখিয়েছেন সহস্রাধিক ছাত্র-ছাত্রী। আজ বৃহস্পতিবার দুপুরে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয় মাঠে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত এক সমাবেশে তারা এ লাল কার্ড দেখান।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।

এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার প্রমুখ।

তাছাড়া সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিদ্যলয়ের সকল ছাত্র-ছাত্রীরা।

পরে জেলা প্রশাসক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

এদিকে বিকেলে জেলা প্রশাসক উপজেলার জিনারদী ইউনিয়ন পরিষদ মাঠে এক কৃষক সমাবেশে ২০০ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT