1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু অপরাধ করলে দলের কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বাস্থ্যন্ত্রী ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো: কামাল হোসেনের ব্যাপক গণসংযোগ ভারতের কেরালায় ইসলাম গ্রহণের সংখ্যা বাড়ছে বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনে কৃষকলীগ নেতা গ্রেফতার শিবপুর উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া পলাশে ১৭৫ শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র ২ জন, ব্যাহত হচ্ছে পাঠদান নরসিংদীতে জলবায়ু সচেতনতায় ধরণী মাস্টার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও র‍্যালি পলাশে কাভার্ডভ্যানের ধাক্কায় এক তরুণ নিহত বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ঘোড়াশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৯৩ বার
Oplus_131072
115

নিজস্ব প্রতিবেদক : ‎নরসিংদীর পলাশে আড়াই মাসের অন্তঃসত্ত্বা সাইদা বিন দীপা (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে ঘোড়াশাল পৌর এলাকার আটিয়াগাঁও গ্রামে স্বামী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দীপা ওই এলাকার প্রবাসী সাকিল মিয়ার স্ত্রী।

‎নিহতের পরিবার জানায়, শুক্রবার রাতে দীপার মৃত্যুর খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান। পরে ওইখানে কিছু বিষয় নিয়ে রহস্যের সৃষ্টি হলে তারা অভিযোগ করে বলেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়; পরিকল্পিতভাবে তাকে তার শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে।

‎নিহত দীপার বাবার বাড়ী, নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন ভূইয়ুম গ্রামে। তিনি ওই এলাকার মৃত নাজমুল কবির সিদ্দিকর মেয়ে। ঘটনার পর স্বজনদের মধ্যে শোক বিরাজ করছে।

‎এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, সংবাদ পাওয়ার পর নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ্য থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT