1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনে কৃষকলীগ নেতা গ্রেফতার শিবপুর উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া পলাশে ১৭৫ শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র ২ জন, ব্যাহত হচ্ছে পাঠদান নরসিংদীতে জলবায়ু সচেতনতায় ধরণী মাস্টার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও র‍্যালি পলাশে কাভার্ডভ্যানের ধাক্কায় এক তরুণ নিহত বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ

বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনে কৃষকলীগ নেতা গ্রেফতার

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩৫ বার
48

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : সন্ত্রাস বিরোধী আইনে নরসিংদী জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন খন্দকার হারুন (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) রাতে নরসিংদীর বেলাবো বাজার শাপলা চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করে বেলাবো থানা পুলিশ।

তিনি উপজেলার আমলাব ইউনিয়নের ওয়ারী গ্রামের মো: ইসরাইল খন্দকারের ছেলে। জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন খন্দকার হারুন একাধিক মামলার আসামী ছিলেন। তার নামে বেলাবো থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা ছিলো। ওই মামলায় তাকে গ্রেফতার করে বেলাবো থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া কৃষকলীগ নেতা মনির হোসেন খন্দকার হারুন ১০.০২.২০২৫ইং তারিখে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় বেলাবো থানায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামী ছিলেন। যার মামলা নং: ১৬(২)২৫।

বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় সোমবার রাতে তাকে বেলাবো বাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT