1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ঝড়-বৃষ্টির মধ্যে সন্তানকে রাস্তায় ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালেন গৃহবধূ রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত

মারা গেলেন বেলাবর মুক্তিযোদ্ধা ইফতেখার উদ্দিন খান খসরু

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২১৮ বার
Oplus_131072
20

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজের দাতা সদস্য, এ. এন. এম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, শেখ মুজিবুর রহমানের সহচর, সমাজসেবক ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা ইফতেখার উদ্দিন খান খসরু আর নেই।

বুধবার (২৪ মার্চ) রাত ১২.২৫ মিনিটে রাজধানীর ইয়র্ক হাসপাতাল লিঃ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন যাবত নিউমোনিয়া ,কিডনি ফেলিয়র ও বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯বছর। তিনি স্ত্রী, দুইপুত্র ও এক মেয়ে’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে বাদ জোহর গুলশান সোসাইটি জামে মসজিদে। পরে তাঁকে বনানী কবরস্থান দাফন করা হবে।

মরহুমের মৃত্যুতে তার গ্রামের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলা হোসেন নগর গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়, ন্যায়পরায়ণ, জ্ঞানী ও মানবিক গুণে সমৃদ্ধ এক আলোকিত মানুষ।

এদিকে প্রবীণ এই শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজ ও এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ,প্রধান শিক্ষক, শিক্ষক- কর্মচারীরা।

তাঁরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT