1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

শতভাগ জিপিএ ৫ পেয়ে দেশসেরা নরসিংদীর এনকেএম স্কুল

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৮৭ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস (এনকেএম) এবারও এসএসসির ফলাফলে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। এবছর ৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসসহ শতভাগ জিপিএ ৫ পেয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসির ফলাফল ঘোষনার পর এ তথ্য জানান স্কুলটির প্রধান শিক্ষক মো. ইমন হোসেন।

ফলাফল ঘোষণার পর বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ উৎসবে মেতে ওঠেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল কাদির মোল্লাসহ শিক্ষক ও অভিভাবকরা। এর আগেও একাধিকবার শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশ সেরা ফলাফল অর্জন করে এই প্রতিষ্ঠানটি।

বিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে পিইসি, জেএসসি ও এসএসসিতে টানা শতভাগ পাসসহ ফলাফলের ভিত্তিতে প্রায় প্রতিবছরই বোর্ডে দেশসেরার স্থান দখল করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩১৭ জন ও ব্যবসায় শিক্ষা শাখার ৩ জনসহ মোট ৩২০ পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসসহ ৩২০ শিক্ষার্থীই জিপিএ ৫ পেয়েছে।

পাস করা শিক্ষার্থী শাহরিয়ার আফ্রাদ, শেয়শ্রী সরকারসহ অন্য শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। বিদ্যালয়ের পাশাপাশি হোম ভিজিট ও বিশেষ ক্লাসের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রস্তুত করা হয়েছে। যেসব শিক্ষার্থী বিদ্যালয়ের ক্লাসে দুর্বল তাদের আলাদা নজরদারিসহ গাইড টিচারের মাধ্যমে নিয়মিত হোম ভিজিট করা হয়েছে। পাশাপাশি অভিভাবকরাও খেয়াল রেখেছেন।

প্রধান শিক্ষক মো. ইমন হোসেন বলেন, ‘বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবদের মধ্যে সমন্বয় হচ্ছে ভালো ফলাফলের মূল মন্ত্র। আর আমাদের মূলমন্ত্র হচ্ছেন আবদুল কাদির মোল্লা। তাঁর সময়োপযোগী সঠিক দিক নির্দেশনায় সাফলের ফলাফল অব্যাহত রাখতে পারছি। আমাদের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করেছেন।’

বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, ‘শতভাগ পাসসহ দেশ সেরা ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বিদ্যালয়টি। সারা দেশের সার্বিক ফলাফল বিশ্লেষণ করলে এ প্রতিষ্ঠানটি দেশসেরা। মফস্বল শহরে মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়েই আমি ও আমার স্ত্রী নাসিমা বেগম স্কুলটি প্রতিষ্ঠা করেছিলাম। আমরা এ ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। সার্বিকভাবে শিক্ষক, অভিভাবকসহ শিক্ষার্থীদের টানা পরিশ্রম এ সফলতা এনে দিচ্ছে।’

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT