1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮

নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতি পেল আরও ৩ আন্তঃনগর ট্রেন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৩৭২৯ বার
Oplus_131072

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : অবশেষে নরসিংদীতে মহানগর প্রভাতী (৭০৪), মহানগর গোধুলী (৭০৩) ও উপবন (৭৪০) আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির আদেশ হয়েছে। আবেদনকারী নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদন সূত্রে জানা গেছে, জেলাবাসীর পক্ষে ট্রেনযাত্রীদের ভোগান্তি লাঘবে বিভিন্ন ট্রেনের যাত্রাবিরতি ও পর্যাপ্ত আসন বরাদ্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে গত ১৩ ফেব্রুয়ারি রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও একই মাসে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রধান উপদেষ্টার মূখ্য সচিব বরাবর আবেদন করেন নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল। আবেদনে মহানগর প্রভাতী (৭০৪), মহানগর গোধুলী (৭০৩), পারাবত, তূর্ণা এক্সপ্রেস ও উপবন (৭৪০) এর যাত্রাবিরতির আবেদন জানানো হয়।

এ আবেদনের প্রেক্ষিতে মহানগর প্রভাতী (৭০৪), মহানগর গোধুলী (৭০৩) ও উপবন (৭৪০) আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির পক্ষে মতামত দেন রেলওয়ের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট /এফ (পূর্ব) কামাল আখতার হোসেন।

নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল জেলাবাসীর পক্ষ হতে রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজ মঙ্গলবার রেলওয়ের সচিব মো.ফাহিমুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন নরসিংদী স্টেশনে ৩ ট্রেনের যাত্রাবিরতির আদেশপত্রে স্বাক্ষর করেছেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT