1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন

সিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পলাশের সুমনের

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৬৭১ বার
15

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশের তাসবিকুর রহমান সুৃৃমন (৪২) নামের এক প্রবাসী ব্যবসায়ী সিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টায় এ দুর্ঘটনা ঘটে।

সুমন পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বালুচর পাড়া গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে। সে সিঙ্গাপুরে স্ত্রী ও পাঁচ মাসের কন্যা সন্তানকে নিয়ে বসবাস করতেন।

নিহতের ভাই মুসফিকুর রহমান বাবু জানান, রবিবার
সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে একটি লরীর সাথে সুমনের প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধা ৭ টায় সিঙ্গাপুর থেকে সুমনের মরদেহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছার কথা রয়েছে। পরে সেখান থেকে বালুচর পাড়া গ্রামে নিয়ে আসা হবে। পরের দিন বুধবার সকাল ১০টায় বালুচর পাড়া জামে মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে সুমনের মরদেহ দাফন করা হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT