1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ঝড়-বৃষ্টির মধ্যে সন্তানকে রাস্তায় ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালেন গৃহবধূ রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত

শিবপুরে আম পারতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩৭৭ বার
Oplus_131072
23

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে গাছ থেকে আম পারতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে খালেকুজ্জামান কনক (২৭) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ২২ মে ) বিকেলে উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর পশ্চিমপাড়া গাজী বাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত খালেকুজ্জামান কনক জয়নগর পশ্চিমপাড়া গ্রামের জাকির হোসেন (কাজল) মিয়ার ছেলে।

নিহতের পরিবারের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে কাজল মিয়া ও তার ছেলে খালেকুজ্জামান কনক বাড়ির পাশের একটি আম গাছ থেকে আম পাড়তে যায়। ছেলে কনক আম গাছে উঠে আম পাড়ার সময় গাছের পাশদিয়ে যাওয়া বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই কনকের মৃত্যু হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগ প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT