1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

পলাশে ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৮৫ বার
Oplus_131072
23

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : ৫ আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী বীর শহীদদের স্মরণে নরসিংদীর পলাশে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৩টায় পলাশ উপজেলা প্রেসক্লাবে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পলাশ থানা শাখার সভাপতি মাওলানা নোমানুল করিম ও যুব জমিয়তের সাধারণ সম্পাদক ক্বারী মো: ইসমাইল হোসেন হাসেমীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির নরসিংদী জেলা শাখার আহ্বায়ক মুফতি আব্দুর রহিম কাসিমী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পলাশ থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ছোলাইমান গাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী হোসেন, চরসিন্দুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান ও জিনারদী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি আব্দুর রহিম কাসিমী বলেন, “জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশের জনগণের ন্যায্য অধিকার, ন্যায়বিচার ও ইসলামি মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে আসছে।”

তিনি আরও বলেন, “সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে সরকারের গোপন চুক্তির মাধ্যমে বাংলাদেশে কমিশনের অফিস স্থাপন করা হয়েছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।”

জমিয়ত নেতৃবৃন্দ অভিযোগ করেন, এই অফিসের মাধ্যমে সমকামিতা, ট্রান্সজেন্ডার অধিকার ও কথিত বাক স্বাধীনতার নামে ইসলাম বিরোধী পশ্চিমা সংস্কৃতি দেশে ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টা করা হবে। এছাড়া, পার্বত্য চট্টগ্রামে একটি পৃথক খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্রের পথও সুগম হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, ২০২৪ এর জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, “তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। ইসলাম প্রিয় জনগণের অধিকার রক্ষায় জমিয়তের পথচলা অব্যাহত থাকবে।” দেশের সকল ইসলাম প্রিয় জনগণকে জমিয়তের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম ও দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রামে অংশ নেওয়ার আহ্বানও জানান তারা।

আলোচনা সভা শেষে এক মুনাজাতে দেশ, জাতি, গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার জন্য দোয়া করা হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT