1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

পলাশে জাতীয় ভোটার দিবস পালিত

মো: আশাদউল্লাহ মনা
  • প্রকাশিতঃ শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৩৩ বার
17

মো: আশাদউল্লাহ মনা : “সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে আজ শনিবার সকালে “জাতীয় ভোটার দিবস” পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের সামনে এসে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে এক আলোচনা সভা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জীবন ইবনে মাসুম প্রমুখ।

বক্তারা বলেন, ভোটার তালিকায় নাম নিবন্ধন করে দেশের নাগরিক হিসেবে একজন যোগ্য ভোটার হয়ে ভোটাধিকার প্রয়োগ ও বাংলাদেশী নাগরিক ছাড়া যাতে কেউ ভোটার না হতে পারে সেই দিকে সকলের দৃষ্টি রাখতে হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT