1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ঝড়-বৃষ্টির মধ্যে সন্তানকে রাস্তায় ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালেন গৃহবধূ রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত

নরসিংদী জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর সমন্বয়ক সাংবাদিক তুহিন

জহিরুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৩৯২ বার
26

জহিরুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক : প্রবাসীদের রেমিট্যান্স বৈধ পথে পাঠিয়ে হুন্ডিকে না বলতে প্রবাসীদের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে “হুন্ডির বিরুদ্ধে সচেতনতা কর্মসূচী ২০২২-২৩” বাস্তবায়ন কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয়ক করা হয়েছে সাংবাদিক, সংগঠক ও তরুণ উদ্যোক্তা মো: তুহিন ভূইয়াকে।

বুধবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মো মাহবুব আলম।

সংগঠন সূত্রে জানানো হয় “এখন এই সময়ে প্রবাসীরা হুন্ডিকে বয়কট করলে প্রবাসীরা যেমন ব্যাংকের প্রনোদনা পাবেন তেমনি দেশ ও এগিয়ে যাবে। আর এ জন্যই সকলকে হুন্ডি থেকে বেরিয়ে আসতে উদ্ভুদ্ধ করতে এ সচেতনতা কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে “।

জানা যায়, সমন্বয়ক হিসেবে দায়িত্ব পাওয়া তুহিন ভূইয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাসনাবাদের কৃতি সন্তান। সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকা তুহিন ভূইয়া পুরো দম্ভর একজন দক্ষ সংগঠক ও বিচক্ষণ সমাজকর্মী। নরসিংদীর লক্ষ লক্ষ প্রবাসীদের সচেতন করতে সমন্বয়ক হিসেবে তুহিন ভূইয়া সফলতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT