1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বেলাবতে বিএনপি নেতার গণসংযোগ

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৪৯০ বার
21

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী -৪ (বেলাব-মনোহরদী) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী লেঃ কর্ণেল (অবঃ) জয়নুল আবেদীন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ করছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে তিনি গণসংযোগ করেন এবং বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশের জনগণ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আর এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এজন্য নির্বাচনের কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, আমি বিএনপির একজন কর্মী আমি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে ধানের শীষের ভোট চাইতে আপনাদের কাছে এসেছি। বিএনপি ক্ষমতায় গেলে দেশ এগিয়ে যাবে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সকল ক্ষেত্রে স্বাভাবিকতা ফিরে আসবে।

এই সময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বি.এন.পির সাবেক সভাপতি এড.অলিউর রহমান কাওসার, সাবেক সাধারণ সম্পাদক মো নাসির উদ্দীন ভূইয়া, বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু তারেক আব্দুল্লাহ আল হোসাইন ভূইয়া, শুকুন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গনি ফরাজি, বারৈচা বাজার সমবায় (বণিক) সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির নেতা মোঃ মশিউজ্জামান মশি, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো: আমিনুল হক, সাধারণ সম্পাদক ডা. খলিলুর রহমান, বেলাব উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম আঙ্গুর (মাষ্টার), উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাদির জিলানী রাকিব, মোঃ আকাশ মিয়া, হাজী জাকির হোসেন,উপজেলা যুবদলের সদস্য খন্দকার আল রিয়াদ মামুন, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আজিজুল হক রুবেল, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আসিকুর রহমান পিয়েল’সহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT