1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎ পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে জাকির হোসেন মিকোয়ান রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন নরসিংদীতে ঈদের বর্জ্য অপসারণে দিন-রাত মাঠে ভিপি খবিরুল ৯০ শতাংশ মুসলমানের এই দেশে ইসলাম টিকে থাকুক সেটা আ.লীগ চায়নি: মঞ্জুর এলাহী নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত পলাশে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস

স্বৈরাচার শেখ হাসিনা তারেক রহমানকে মিথ্যা মামলায় হয়রানি করেছে : জুয়েল

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৪ বার
Oplus_131072
39

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার পাটুলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারামুক্তি দিবস উপলক্ষে “দেশ গঠনে তারেক রহমানের ভাবনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পোড়াদিয়া বাজারে পাটুলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক মোঃ আব্দুল কাদির ভুইয়া জুয়েল।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে এক বধ্য ভূমি বানিয়ে ফেলেছিল। দীর্ঘ ১৬ বছর পরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারে পতন হয়েছে। এখন মানুষ বুকভরে শ্বাস নিতে পারছে। নিজেদের অধিকার গণতন্ত্রের কথা বলতে পারছে।
আমাদের নেতা তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারে তার জন্য সৈরাচার শেখ হাসিনা সরকার তার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, অত্যাচারী জুলুমবাজ সরকার প্রধান হাসিনা ভারত পালিয়েছে, দেশের হাজার হাজার কোটি টাকা লুপাট করে বিদেশে পাচার করেছে,আমাদের নেতা তারেক রহমান দেশ প্রেমিক একজন মানুষ, তিনি এই দেশের মানুষের জন্য সব সময় কাজ করেছেন। তিনি দেশে সুস্থ ধারার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড করেছেন। সাধারন মানুষ ও নেতাকর্মীরা তাকে অন্তরে স্থান দিয়েছেন।

পাটুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জুয়েল মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: মুঞ্জুর খোরশেদ, সহ সভাপতি, নরসিংদী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক দীপক কুমার বর্মন প্রিন্স, নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির, মনোহরদী উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান, আমলাব ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ, বেলাব উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: সরদার জাকির হোসেন, বেলাব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শাহজাহান মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো: জয়নাল আবেদিন,এস. এম. শৈবাল হোসেন, মো: শরিফ মিয়া, নরসিংদী জেলা যুবদলের সহ-সভাপতি মো: মাসুদ রানা, নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো: বিল্লাল হোসেন, বেলাব উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো: হারুন অর রশীদ, বারৈচা বাজার বণিক সমিতির সহ-সভাপতি মো: সালাউদ্দিন মিয়া, বেলাব উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: কয়েস মিয়া, বেলাব উপজেলা কৃষকদলের আহবায়ক মো: সোহরাব হোসেন টিটু, সদস্য সচিব মো: মোস্তফা মেম্বার, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো: মোবারক হোসেন, নরসিংদী জেলা যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ রোকন মাষ্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: রুবেল মিয়া, বেলাব থানা ছাত্রদল নেতা রাকিবুল হাসান পাপন’সহ বেলাব উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT