1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন

শিবপুর প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ, সাধারণ সম্পাদক মানিক নির্বাচিত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৩৩২ বার
63

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) প্রেস ক্লাব কার্যালয়ে আগামী ২০২৩-২০২৫ খ্রি. মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত কার্যনির্বাহী কমিটির ফলাফল ঘোষনা করেন প্রেস ক্লাবের আহ্বায়ক ও নির্বাচন কমিশনার মোঃ বদরুল আলম।

নির্বাচনে সভাপতি হয়েছেন দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার শিবপুর প্রতিনিধি এস এম খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার শিবপুর প্রতিনিধি আব্দুর রব শেখ মানিক। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সাপ্তাহিক বাবুর হাট বার্তার শিবপুর প্রতিনিথি কাজী মোঃ এনামুল হক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক দেশের কন্ঠের শিবপুর প্রতিনিধি মোঃ মাহবুব খান,

কোষাধ্যক্ষ দৈনিক বাংলাদেশের খবরের শিবপুর প্রতিনিধি আবুল হোসেন আবিল, ক্রীড়া সম্পাদক দৈনিক তৃতীয় মাত্রার শিবপুর প্রতিনিধি শেখ মো: ইলিয়াছ হায়দার, প্রচার সম্পাদক ডেইলী মর্নিং গ্লোরী পত্রিকার শিবপুর প্রতিনিধি মোঃ ডালিম খান, দপ্তর সম্পাদক দৈনিক নরসিংদী সারাদিন পত্রিকার শিবপুর প্রতিনিধি মোঃ রাসেল মিয়া,

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক নরসিংদীর নবকন্ঠ পত্রিকার শিবপুর প্রতিনিধি আতাবুর রহমান সানি, নির্বাহী সদস্য দৈনিক নরসিংদীর বাণী পত্রিকার শিবপুর প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান ও দৈনিক আমাদের সময় পত্রিকার শিবপুর প্রতিনিধি মোঃ মোমেন খান।

নির্বাচনে বিভিন্ন পদে একাধিক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও সমঝোতা করে প্রার্থীতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকল প্রার্থী নির্বাচিত হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT