1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

শিবপুরে সমিতির ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৩০৮ বার
133

শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলার গুলেস্তা-হাফিজ মেমোরিয়াল ইনস্টিটিউটের প্রাক্তন সতীর্থ সমিতির ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা (১ জুলাই) শনিবার বিকালে ইনস্টিটিউটের মাঠে অনুষ্ঠিত হয়। প্রাক্তন সতীর্থ সমিতির সভাপতি খন্দকার দিদারুল আলম পায়েল এর সভাপতিত্বে ও উপদেষ্টা শরীফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের উপদেষ্টা মাহবুবুর রহমান মনির, প্রধান আলোচক ছিলেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা ও নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব।

উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ ফজলুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, ছাত্রলীগের সভাপতি সোহেল রানা সহ গুলেস্তা-হাফিজ মেমোরিয়াল ইন্সটিটিউট ( স্কুল এন্ড কলেজ)- এর ছাত্র-ছাত্রী,সমিতির সকল সদস্যগণ। এসময় অতিথিদের ক্রেস্ট প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT