1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিবপুরে ‘ফুড বাড়ি ও পঞ্চকন্যা’ অনলাইন প্লাটফর্ম’র শুভ উদ্বোধন

হৃদয় এস সরকার
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৫১ বার
53

হৃদয় এস সরকার : নরসিংদীর শিবপুরে নারী উদ্যোক্তাদের পণ্য সামগ্রী বাজারজাতকরণে  ‘ফুড বাড়ি ও পঞ্চকন্যা’ নামে অনলাইন প্লাটফর্ম’র শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় শিবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন কমান্ডার আব্দুল মান্নান ভূইয়ার বাড়িতে এ অনলাইন প্লাটফর্মের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।

নারী উদ্যোক্তা মেহের নিগার মনি’র উদ্যোগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত মহিলা এমপি ও নরসিংদী ওমেন্স চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ড. ইঞ্জি. মাসুদা সিদ্দিক রোজী। এসময় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থেকে নারী উদ্যোক্তা সৃষ্টির বিষয়ে বিশদ আলোচনা করেন নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, উদ্যোক্তা মেহের নিগার মনির মত দেশে দিন দিন নারীর উদ্যোক্তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে দেশের নারীরা যেমন কর্মক্ষম হচ্ছে, পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হচ্ছে। এ সকল নারী উদ্যোক্তারা বিভিন্ন সুস্বাদু খাবার, বস্ত্রসহ বিভিন্ন পণ্য নিয়ে কাজ করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এ সকল উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য অনলাইনে বাজারজাতকরণের ফলে বিভিন্ন রকমারি দোকান ও নামিদামি ব্রান্ডের শো-রুম গুলোতে যে দরে বিক্রি করা হয় তার চেয়ে অনেক কম দামে পাওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে অনলাইনে বিভিন্ন পণ্য সামগ্রী করে করায় ক্রেতা সাধারণরা দুই ভাবে সুফল ভোগ করছে। মানুষ ঘরে বসেই তুলনামূলক সাশ্রয়ী মূল্যে। ফলের দেশের নারীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

এ সময় বক্তারা নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী বাজারজাতকরণে ‘ফুড বাড়ি ও পঞ্চকন্যা’ নামে অনলাইন প্লাটফর্মটি প্রতিষ্ঠা করায় তরুণ এই নারী উদ্যোক্তা মেহের নিগার মনির ভূষিত প্রশংসা করেন।

অনুষ্ঠান শেষে ‘ফুড বাড়ি ও পঞ্চকন্যা’ অনলাইন প্লাটফর্ম’র সাফল্য কামনা করে দোয়া করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT