1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

শিবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৩৩৮ বার
51

শেখ মানিক : নরসিংদীর শিবপুরে ২০২৩-২০২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো ধানের (উফশী) আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এই বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো: সজীব এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম- সচিব ড. মোহাম্মদ মুনসুর আলম খান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন মোহাম্মদ সাদেক ও শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস.এম খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠানের পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম। উপজেলার ২ হাজর ৭শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে উফশী আউশ ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT