1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎ পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে জাকির হোসেন মিকোয়ান রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন নরসিংদীতে ঈদের বর্জ্য অপসারণে দিন-রাত মাঠে ভিপি খবিরুল ৯০ শতাংশ মুসলমানের এই দেশে ইসলাম টিকে থাকুক সেটা আ.লীগ চায়নি: মঞ্জুর এলাহী নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত পলাশে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস

শিবপুরে অজ্ঞাত রোগে ২ হাজার লেয়ার মুরগির মৃত্যু : খামারির মাথায় হাত!

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৫০০ বার
45

শেখ মানিক : নরসিংদীর শিবপুরে রায়হান পোল্ট্রি মুরগির খামারে অজ্ঞাত রোগের কারণে প্রায় ২ হাজার লেয়ার মুরগির মৃত্যুর ঘটনায় পথে বসতে চলেছে খামারি মনির হোসেন। উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাও মধ্যপাড়া গ্রামে রায়হান পোল্ট্রি ফার্মে এই ঘটনাটি ঘটেছে। খামারের সব মুরগি মারা যাওয়ায় তার অন্তত ২০ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।

খামারি মনির হোসেন জানায়, আমার শেডের প্রায় ২ হাজার লেয়ার মুরগি অনেক ঘাম, শ্রম ও অর্থব্যয় করার পরেই মুরগি গুলো ডিম পাড়া শুরু করেছে। গত ২৬ অক্টোবর বৃহস্পতিবার রাতে ও পরের দিন শুক্রবার সকালে এই দুই দিনের ব্যবধানে হঠাৎ অজ্ঞাত রোগের কারণে সব মুরগি মারা যাওয়ায় আমি এখন পথে বসে গেছি।

সংশ্লিষ্ট চিকিৎসকের নিকট থেকে ওষুধ এনেও মুরগি গুলো রক্ষা করতে পারিনি। এতে আমার প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। এখন আমি ব্যাংকের ঋণ কিভাবে পরিশোধ করব। ঋণের টাকা পরিশোধের চিন্তায় অস্থির হয়ে গেছি।

শিবপুর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার মিথুন সরকার জানান, এ ধরনের কোনো অভিযোগ আমার কাছে আসেনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT