1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন

শিবপুরের শাষপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৮ বার
55

শেখ মানিক : নরসিংদীর শিবপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে যুব সমাজের উদ্যোগে শীতকালীন জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার আয়ুবপুর ইউনিয়নে শাষপুর শহীদ মিনার এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়।

আয়ুবপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য বীর মুক্তিযোদ্ধা মুছলেহ উদ্দিন মুছার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি আশরাফ হোসেন হিরণ প্রধান ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শফিকুল ইসলাম মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মানিক, আয়ুবপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শ্যামল ভূঁইয়া, আইয়ুবপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ সোহেল খন্দকার, আইয়ুবপুর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি মিলন খন্দকারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

খেলার প্রধান অতিথি হিরণ প্রধান বক্তব্যে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফজলে রাব্বি খানের নৌকা প্রতীকে সবাইকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT