1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন

রায়পুরায় দিন-দুপুরে স্বর্ণের দোকানে চুরি, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৩২৫ বার
61

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় একটি স্বর্ণের দোকানে দিনদুপুরে চুরির ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৫ ভরি রুপা, ২ টি বালা, ২ জোড়া কানের দুল উদ্ধার করা হয়। আজ শুক্রবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: আল-আমিন।

গ্রেপ্তারকৃতরা হলো- চট্টগ্রামের বাকলিয়া থানার মিয়া খান নগর (দুদু মিয়া এর কলোনী) এলাকার মোঃ রুবেল (৩২), কুমিল্লার কোতয়ালী থানার কোচাতলী কুমিল্লা হাউজিং এলাকার রুবেল (৩৫), মুরাদনগর থানার রতন নগর এলাকার মোঃ হাসান (২২) ও নোয়াকান্দি (নয়াকান্দি) এলাকার মোঃ রাসেল (২১)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ অক্টোবর শুক্রবার দুপুরে রায়পুরার চরসুবুদ্ধি বাজারের আরিফা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকান বন্ধ করে নামাজে যায় দোকান মালিক শামীম মিয়া। নামাজ শেষে তার ছেলে নাজমুল ফিরে দেখেন দোকানের তালা ভেঙ্গে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যাচ্ছে কয়েকজন চোর।

এসময় তার ডাক চিৎকার শুনে বাজারের লোকজন এগিয়ে গিয়ে কুমিল্লার মুরাদ নগর এলাকার সজিব (৩২) ও দেবীদ্বার এলাকার ভুট্টো করি দাস (২৫) নামে দুইজনকে হাতেনাতে আটক করেন। এসময় সঙ্গে থাকা অন্যান্য চোরেরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে তদন্তের পর অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে জেলা গোয়েন্দা শাখা।

গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে জড়িত আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৫ ভরি রুপা, ২ টি বালা, ২ জোড়া কানের দুল উদ্ধার করা হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আল আমিন জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃ জেলা চোর চক্রের সদস্য। আসামী রুবেলের বিরুদ্ধে নরসিংদী, বগুড়া ভোলা এবং কুমিল্লায় ৪ টি মামলা রয়েছে। আসামী মোঃ রাসেল মিয়ার বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় ৩ টি মামলা রয়েছে। অপর আসামী মোঃ রুবেলের বিরুদ্ধে সিএমপি এর কর্ণফুলী থানায় ১ টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT