1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

রায়পুরায় ১’শ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৮ বার
Oplus_131072
72

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী রায়পুরায় ঢাকাগামী মামুন পরিবহনে তল্লাশি করে ১০০ রাউন্ড কার্তুজ (গুলি) সহ মো: জুয়েল মিয়া রাসেল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রায়পুরা থানায় এক সংবাদ সম্মেলন এতথ্য জানান ওসি মোহাম্মদ আদিল মাহমুদ।

গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া রায়পুরার উপজার বাঁশগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দি গ্রামের মৃত হাবিব মিয়া হাবি’র ছেলে।

সংবাদ সম্মেলন ওসি আদিল মাহমুদ জানান, গতকাল সন্ধা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরার মাহমুদাবাদ এলাকার লিজা জর্দ্দা কোম্পানির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করেন। এসময় সিলেটের সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। পরে একশত কার্তুজ সহ জুয়েল মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তার হাতে থাকা একটি ব্যাগ থেকে একশত শর্টগানের ব্যবহৃত কার্তুজ (গুলি), একটি স্যামসাং মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে জিজ্ঞেসাবাদে সে জানায়, কার্তুজ (গুলি) গুলো রায়পুরা উপজেলার বাঁশগাড়িতে সে দীর্ঘদিন যাবৎ সরবরাহ করে আসছে। ওসি আরও বলেন, রায়পুরা উপজেলায় সকল অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ আরও তৎপর হয়ে সেগুলো উদ্ধারে কাজ করে যাবে।

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT