1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন

রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৩৪ বার
Oplus_131072
60

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত হয়ে গেলো বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ। ফাইনালে মুখোমুখি হয় নরসিংদী সিটি ফুটবল ক্লাব বনাম আশুগঞ্জ রাইজার্স ফুটবল একাডেমী। খেলার নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে নরসিংদী সিটি ফুটবল ক্লাবকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আশুগঞ্জ রাইজার্স ফুটবল একাডেমী।

রোববার (১০ নভেম্বর) রায়পুরা ফুটবল ট্রেনিং সেন্টারের আয়োজনে ও রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে রায়পুরা সরকারি কলেজ মাঠে এ খেলাটির আয়োজন করা হয়। শেষে ফাইনাল খেলার প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শফিকুল ইসলাম, রায়পুরা থানার ওসি আব্দুল জব্বার, রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌর বিএনপি সভাপতি ইদ্রিস আলী মুন্সি, করিম গ্রুপের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম শাহ আলম, সিলেট এম. এ. জি উসমানী মেডিকেল কলেজ অর্থোপেডিক্স সার্জারি সহকারী অধ্যাপক মো: মনিরুজ্জামান মনির প্রমূখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT