1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

রায়পুরায় নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৫৪ বার
64

নরসিংদীর রায়পুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার (১০ ডিসেম্বর) পালিত হয়েছে রায়পুরা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর রায়পুরা পাকিস্তানি হানাদার মুক্ত হয়। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পুষ্পস্তবক অর্পণ করা হয় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুরালে ও রায়পুরা সরকারি কলেজ রোডের গণকবর ও শহীদ মিনারে। উপজেলা মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আজগর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব পাঠান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো নজরুল ইসলাম,

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধারা উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের যুদ্ধকালীন বিভিন্ন সময়ের কর্মকাণ্ডের স্মৃতিচারণা করে বলেন, ‘১০ ডিসেম্বর রায়পুরার ইতিহাসের সবচেয়ে গৌরবের দিন। আমাদের বীর মুক্তিযোদ্ধারা এই দিন রায়পুরাকে শত্রুমুক্ত করেন। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। এখন আমাদের কাজ হচ্ছে স্বাধীন সোনার বাংলা গড়ার যে কাজ বঙ্গবন্ধু শুরু করে গেছেন তা শেষ করা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT