1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম

বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র হচ্ছে : বেলাবতে সরদার সাখাওয়াত হোসেন বকুল

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৮ বার
Oplus_131072
87

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী-৪ আসনের বিএনপি’র সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ছাত্র জনতার তীব্র আন্দোলনে শেখহাসিনা ফ্যাসিষ্ট সরকার পালাতে বাধ্য হয়েছে। এই কৃতিত্ব বাংলাদেশের মানুষের। আর এই কৃতিত্বের বড় দাবীদার বিএনপি। আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি বর্তমান সরকারকে সহযোগীতা করতে চায় উল্লেখ করে বলেন, গনতান্ত্রিক পক্রিয়ায় নির্বাচন দিয়ে দিন। গনতন্ত্র ব্যাতিত কোন রাষ্ট্র চলতে পারে না। তাই নির্বাচন কমিশনকে অগ্রাদিকার দিয়ে সংস্কারের আহবান জানান। নির্বাচন পদ্ধতি সংস্কার করে, রোড ম্যাপ জারি করে নির্বাচনের তারিখ ঘোষনা করতে হবে। কারন বিএনপি জনগনের সরকার চাই। তাই নিবার্চন ব্যাবস্থা সস্কার করে দ্রুত নির্বাচন ঘোষনার দাবী জানান। আজ রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদীর বেলাবোতে খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনসহ বিগত ১৭ বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে পাটুলী ইউনিয়ন বিএনপির আয়োজনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৪ মনোহরদী-বেলাব আসনের সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল। পাটুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বেলাব উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব, মনোহরী উপজেলার সদস্য সচিব আমিরুল রশিদ সরকার দোলন, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম ও পাটুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক রানাসহ বিএনপি ও অঙ্গ সংগঠন নেতারা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT