1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎ পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে জাকির হোসেন মিকোয়ান রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন নরসিংদীতে ঈদের বর্জ্য অপসারণে দিন-রাত মাঠে ভিপি খবিরুল ৯০ শতাংশ মুসলমানের এই দেশে ইসলাম টিকে থাকুক সেটা আ.লীগ চায়নি: মঞ্জুর এলাহী নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত পলাশে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৭৯ বার
43

নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলের নৃশংস এবং নির্মম হামলার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন মসজিদের মুসল্লীরা। নরসিংদী পৌর শহরে বাংলাদেশ খেলাফত মজলিশ নরসিংদী জেলা শাখার উদ্যোগে জুমার নামাজে পর বিক্ষোভ মিছিল বের করা হয়।

নরসিংদী পৌরসভার সামনে থেকে মিছিলটি বের হয়ে রেলস্টেশনে গিয়ে শেষ হয়। এসময় স্টেশনের প্রধান ফটকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ইসমাইল হোসেন নূরপুরী সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখার সভাপতি আবদুল নূর, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন শেরপুরী, হরযত মাওলানা মুকতি আজিজুল, খতিব মাওলানা মাসুম বিল্লাহ ও জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া মাধবদীতে সর্বস্তরের জনসাধারণ ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বর গণহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছে। একই সময়ে জেলার বিভিন্ন মসজিদ থেকে জুম’আর নামাজের পর বিক্ষোভ মিছিল বের হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT