1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎ পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে জাকির হোসেন মিকোয়ান রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন নরসিংদীতে ঈদের বর্জ্য অপসারণে দিন-রাত মাঠে ভিপি খবিরুল ৯০ শতাংশ মুসলমানের এই দেশে ইসলাম টিকে থাকুক সেটা আ.লীগ চায়নি: মঞ্জুর এলাহী নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত পলাশে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস

পূজামন্ডপে মঈন খানের অনুদান ও শুভেচ্ছা বিনিময়

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৩৬৫ বার
Oplus_131072
54

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন, পূজা উদযাপন কমিটির নেতা ও সনাতনী ধর্ম্বালম্বীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নরসিংদী-২ পলাশ নির্বাচনী আসনের কান্দাইল, পাঁচদোনা, ভাটপাড়া, ভিরিন্দা ও সান্তানপাড়াসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেক পূজামন্ডপে পূজা আর্থিক অনুদান বিতরণ করেন।

এসময় ড.আব্দুল মঈন খান বলেন, পরিকল্পিতভাবে একটি মিথ্যে গল্প বানানোর চেষ্টা করা হয়েছিলো। বাংলাদেশে নাকি এবার দূর্গোৎসব করা যাবে না। দূর্গোৎসব করতে গেলে বিভিন্ন পূজামন্ডপে সমস্যা হবে। অথচ দেখুন শান্তিপূর্ণ পরিবেশে হিন্দুদের অনুষ্ঠানে মুসলমানরা যায়, মুসলমানদের অনুষ্ঠানে হিন্দুরা যায়। হিন্দু, মুসলমান হাত ধরে হাঁটবে এটাই বাংলার ঐতিহ্য। এই ঐতিহ্য নিয়েই আমরা বড় হয়েছি।

এসময় উপস্থিত ছিলেন, পলাশ থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পলাশ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসিত কুমার দাস ও সাধারণ সম্পাদক শুভ্রত কুমার দত্ত প্রমূখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT