1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

পলাশে ১০ টাকায় পেল হাজার টাকার ঈদ বাজার

সিয়াম সরকার | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৪৯৬ বার
53

সিয়াম সরকার, নিজস্ব প্রতিবেদক : “এ হোক অঙ্গিকার, মালিতা হবে মানবিকতার “এ শ্লোগানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুরে ১০ টাকার বিনিময়ে মিলছে হাজার টাকার ঈদ বাজার।

আজ বৃহস্পতিবার সকালে চরসিন্দুর ইউনিয়নের ৭নং মালিতা গ্রামের উত্তর দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ঈদ বাজার বসে।

এসময় প্যান্ডেল করে সারি সারি ভাবে দোকান বসিয়ে সুবিধাবঞ্চিত অসহায় ও হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে ১০ টাকার বিনিময়ে হাজার টাকার ঈদ বাজার সামগ্রী তুলে দেয়া হয়েছে।

পলাশ উপজেলার সামাজিক সংগঠন মালিতা স্বেচ্ছাসেবী যুব সংগঠন পরিবারের পক্ষ থেকে ১৬০ জন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ১০ টাকায় এ ঈদ বাজার তুলে দেন প্রধান অতিথি চরসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন।

মালিতা স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি মো. হানিফ মিয়ার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বাপসা’র সভাপতি মো: জুলহাস উদ্দিন ভূইয়া, স্থানীয় ওয়ার্ড সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মাত্র ১০ টাকার বিনিময়ে এখান থেকে সেমাই, চিনি, দুধ , চাল, ডাল, তেল, সাবান, সাতটি পণ্য নিয়েছেন নিন্ম আয়ের মানুষজন। ব্যতিক্রম এই উদ্যোগের বিষয়ে জানতে চাইলে সামাজিক সংগঠন মালিতা স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি হানিফ মিয়া বলেন, ২০২১ সাল থেকে সংগঠনটির যাত্রা শুরু হয়।

সমাজের বিত্তবান যারা আছেন, তাদের থেকে আমরা বিভিন্ন সময় অর্থ সহায়তা নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে তা বিতরণ করি। তারই ধারাবাহিকতায় অন্যান্য সময়ের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের জন্য মাএ ১০ টাকার ঈদ বাজারের এ উদ্যোগ নিয়েছি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT