1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন

পলাশে সৈয়দ জাবেদ তৃতীয়বার চেয়ারম্যান নির্বাচিত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৫০৮ বার
42

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে উপজেলা চেয়ারম্যান পদে সৈয়দ জাবেদ হোসেন তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। বুধবার (৮ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এসময় কয়েকটি কেন্দ্রে দোয়াত কলম প্রতীকের সমর্থকরা জাল ভোট প্রদান করেন। এ খবর পেয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তার নির্দেশে সেই ভোট গুলো বাতিল করা হয়।

এদিন পুলিশ, র‍্যাব, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পুরো উপজেলা নিরাপত্তা চাদরে ঢাকা থাকায় বড় ধরনের কোন সহিংসতা ছাড়াই পলাশ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়। ভোট গণনা শেষে কেন্দ্রে কেন্দ্রে ভোটের ফলাফল প্রকাশ করা হয়। এর আগে প্রার্থী ও ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

পরে রাত ১১টায় পলাশ উপজেলা পরিষদের হলরুমে সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জীবন ইবনে মাসুম বেসরকারিভাবে সৈয়দ জাবেদ হোসেনকে চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকে সৈয়দ জাবেদ হোসেন পেয়েছেন ৩১ হাজার ৩৪৮ ভোট। তার নিকটতম প্রতীদ্বন্ধী দোয়াত কলমের শরীফুল হক পেয়েছেন ৩০ হাজার ৯৭৬ ভোট। আর পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কারী উল্লাহ সরকার বই প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৬৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ কাইয়ুম উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৪৩৫ ভোট।
মহিলা ভাইস পদে সেলিনা আক্তার কলস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ১১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিমা সুলতানা লাকী হাস প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৬৬১ ভোট |

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT