1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

পলাশে সড়ক নির্মাণ কাজের ট্রাক কেড়ে নিল শিশুর প্রাণ

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৫৮৬ বার
54

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গায় ড্রাম ট্রাকের চাপায় তাসমিয়া নামে এক তিন বছরের শিশু নিহত হয়েছে। আজ বুধবার বেলা ১২ টার দিকে ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের ঠৈঙ্গারদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসমিয়া কেন্দুয়াব গ্রামের হোসেন আলীর মেয়ে।

পুলিশ ও ডাংগা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার বাদল মিয়া জানান, আজ বুধবার সকাল থেকে এনডিএ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি ড্রাম ট্রাক পাঁচদোনা-ডাঙ্গা সড়কের নির্মাণ কাজ করছিলো। পরে ১২টার দিকে ট্রাকটি ডাঙ্গার কেন্দুয়াব গ্রামের ঠেঙ্গারদী এলাকায় পৌঁছালে সড়ক পার হতে যাওয়া তাসমিয়া নামের তিন বছরের এক শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু তাসমিয়ার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ড্রাম ট্রাক জব্দ ও চালককে আটক করে পুলিশ।

ডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) খাইরুল ইসলাম জানান, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT