1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

পলাশে বিনামূল্যে সার ও বীজ পেল ৩২৫ জন কৃষক

সিয়াম সরকার, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৪৬০ বার
92

সিয়াম সরকার, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২২- ২০২৩ অর্থ বছরের কৃষি প্রণোদনার আওতায় রবি মওসুমের বিভিন্ন ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৩২৫ জন কৃষকদের মাঝে এসব বিতরণ করেন।

পলাশ উপজেলার এসব প্রান্তিক কৃষকদের মাঝে প্রত্যেককে চাষাবাদের জন্য জমির অনূকুলে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, মশুর ডাল ও খেসারী ডালের বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।

পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা এর সভাপতিত্বে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এসব বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাদির এসএ সিদ্দিকী প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT