1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন

পলাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৩৪৫ বার
74

নাসিম আজাদ, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে আদিব হাসান নামে ৪ বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আদিব হাসান সরকারচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলতে যায় শিশু আদিব হাসান। পরে শিশুর বাবা মা তাকে বাড়িতে না পেয়ে খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা সকাল ৯টার দিকে বাড়ির পাশের পুকুরে আদিব হাসানকে ভাসমান অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পরিবারের লোকজন পানি থেকে উঠিয়ে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আদিব হাসানকে মৃত ঘোষণা করে।

এক মাত্র ছেলেটির মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছিলনা তার মা। বিশ্বাস হচ্ছিল না তার সন্তানের মৃত্যু হয়েছে। পরে তাকে আবারও নেওয়া হয় নরসিংদীর জেলা হাসপাতালে। সেখানেও কর্তব্যরত চিকিৎসক আদিব হাসানকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য মোঃ আরিফুল ইসলাম বলেন, শিশুটিকে দেখে আমার চোখ দিয়েও পানি চলে এসেছে। আমি নিজেও শোকাভিভূত। আল্লাহ যেন এমনভাবে কোন মায়ের বুক খালি না করেন।

পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, পানিতে ডুবে যাওয়া চার বছরের এক শিশুকে তার পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে। কিন্তু আমাদের হাসপাতালে তারা শিশুটিকে মৃত অবস্থায় নিয়ে আসে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT