1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

পলাশে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৪০৮ বার
58

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে কভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (৩০) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে সিএনজির ড্রাইভারসহ ৫ জন। আজ রবিবার বিকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুরে এই দূর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বন্দগোয়ালিয়া গ্রামের আমিন মিয়ার ছেলে।

আহতরা হলো, সিএনজি ড্রাইভার গাজীপুর রাজেন্দ্রপুর থানার শ্রীপুর এলাকার নূরউদ্দিন এর ছেলে আশরাফুল মিয়া (৩৫), রায়পুরা থানার পাহাড় মরজাল এলাকার মঞ্জুর আলীর মেয়ে সামসুরনাহার লিজা (২৫) ও ভাতিজা সায়মন (৬), ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার খলিল মিয়ার ছেলে জালাল মিয়া (৩২) ও বেলাব থানার হারিসাঙ্গান গ্রামের বজলুর রহমানের ছেলে ইলিয়াছ মিয়া (২৫)।

পুলিশ জানায়, রবিবার বিকেলে গাজীপুর থেকে ৬ জন যাত্রী নিয়ে একটি সিএনজি নরসিংদীর ইটাখোলার দিকে যাচ্ছিলো। আর চরসিন্দুর থেকে একটি কাভার্ডভ্যান গাজীপুরের দিকে যাচ্ছিলো। সিএনজিটি ইটাখলা-গাজীপুর আঞ্জলিক সড়কের সুলতানপুরে পৌঁছলে কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি একেবারে দুমড়ে মুচড়ে যায় এবং সিএনজির ড্রাইভারসহ সকল যাত্রী আহত হয়।

এদের মধ্যে গুরুতর আহত ড্রাইভার আশরাফুল ও যাত্রী আলমগীরকে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কত্যর্বরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করে আর আশরাফুলকে চিকিৎসা প্রদান করেন।

প্রত্যক্ষদর্শী ইব্রাহিম মিয়া বলেন, আমরা বিকট শব্দ শোনে এসে দেখি কাভার্ডভ্যান সিএনজিকে চাপা দিয়েছে। আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার একজনকে মৃত ঘোষণা করে।

পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদ হোসেন বলেন, দূর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক কাভার্ডভ্যান চালক পালিয়ে গেলেও সিএনজি ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT