1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

পলাশে গাছের সাথে শত্রুতা, ৩ শতাধিক গাছ কর্তন

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪২২ বার
80

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে পূর্ব শত্রুতার জেরে শামিম চৌধুরী নামে এক প্রবাসীর বাগানে লাগানো তিন শতাধিক মাল্টার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল গভীর রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের তারগাও গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রবাসী শামিমের স্ত্রী শাহিদা বেগম বাদি হয়ে পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শাহিদা বেগম জানায়, গত দুই বছর আগে তার স্বামী বাড়ির পাশে ১০০ শতাংশ একটি পতিত জমিতে তিন শতাধিক মাল্টার চারা রোপন করে। যে গুলোতে কয়েকদিন পর ফলন আসার কথা। গত এক মাস আগে তার স্বামী প্রবাসে চলে গেলে মাল্টার বাগান স্ত্রী শাহিদা বেগম দেখাশুনা করতো।

আজ সোমবার সকালে শাহিদা বেগম বাগানে গিয়ে সব মাল্টার গাছ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের পরামর্শ নিয়ে থানায় অজ্ঞাতনামা ব্যাক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় তাদের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এদিকে পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কাজ চলছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT