1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

পলাশে আবারও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩৮৪ বার
42

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর উপজেলা পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (২ মে) দুপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের ফলাফল প্রকাশ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার।

প্রকাশিত ফলাফলে পলাশ উপজেলার বিদ্যালয় ক্যাটাগরিতে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বরুণ চন্দ্র দাস। তিনি পলাশ থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন তিনি।

অপরদিকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্লস গাইড নির্বাচিত হয়েছেন বরুণ চন্দ্র দাসের মেয়ে বনশ্রী দাস। বনশ্রী দাস ঘোড়াশালের ডা: নজরুল বিন নূর মহসিন গার্লস কলেজের শিক্ষার্থী।

প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস জানান, এ সাফল্যের জন্য বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি, শিক্ষক, শিক্ষা প্রশাসন ও শুভানুধ্যায়ীদের কাছে কৃতজ্ঞ। এ অর্জন আমার দায়িত্বকে আরো বাড়িয়ে দিয়েছে। সবার আর্শিবাদ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT