1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পলাশের শ্রেষ্ঠ গার্লস গাইড হলেন বনশ্রী দাস

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৪৯১ বার
71

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর উপজেলা পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৬ মে) নরসিংদীর পলাশ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহের ফলাফল প্রকাশ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার। প্রকাশিত ফলাফলে পলাশ উপজেলায় এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে ১ম বারের শ্রেষ্ঠ গার্লস গাইড নির্বাচিত হয়েছেন বনশ্রী দাস।

ঘোড়াশাল ডাঃ নজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর একজন মেধাবী শিক্ষার্থী বনশ্রী দাস। তার বাবা পলাশ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস ও মা সুপ্রিয়া রানী দাস স্থানীয় প্রাইমারী স্কুলের শিক্ষিকা।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রিনা নাসরিন জানান, বনশ্রী দাস একজন মেধাবী শিক্ষার্থী। এবারের জাতীয় শিক্ষা সপ্তাহে সে পলাশ উপজেলার শ্রেষ্ঠ গার্লস গাইড নির্বাচিত হওয়ায় আমরা সকলেই খুশি হয়েছি। আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করি। আশা রাখি সে সামনে দিনেও সফলতার ধারাবাহিকতা বজায় রাখবে।

বনশ্রী দাস বলেন, আমি যেন আমার বাবা-মায়ের আদর্শকে অন্তরে ধারণ করে সুশিক্ষায় শিক্ষিত হতে পারি সে জন্য আমার শিক্ষক ও সকলের আর্শিবাদ চাই।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT