1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

নৌকা প্রতীকে তৃতীয়বারের মতো বিজয়ী ডা: দিলীপ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৮১ বার
36

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ পলাশ আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ বিপুল ভোটের ব্যবধানে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

তিনি নির্বাচনী এলাকার ৯০টি কেন্দ্রে ৮৬ হাজার ৯৪১ ভোট পেয়ে বিজয়ী হন। আর তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের প্রার্থী এ এন এম রফিকুল আলম সেলিম পেয়েছেন ৪ হাজার ৯১৫ ভোট।

এর আগে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় ভোটাররা নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।

এ আসনে মোট ভোটার ছিল ২ লাখ ৬৯ হাজার ২৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৭৭৮জন ও নারী ভোটার ১ লাখ ৩১ হাজার ৪৭২ জন। ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ তৃতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT