1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন

নানা মুখী সংকট নিয়ে চলছে স্বাস্থ্য খ্যাত, সমাধানে নেয়া হচ্ছে ব্যবস্থা: নরসিংদীতে স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬২ বার
Oplus_131072
50

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য উপদেষ্টা মিজ্ নূরজাহান বেগম বলেছেন, রোগির তোলনায় চিকিৎসক, নার্সসহ নানাবীদ সংকট নিয়ে চলছে দেশের হাসপাতালগুলো। জনবলসহ ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে কর্মরতদের বেতন সংকটসহ স্বাস্থ্য ব্যবস্থায় বেশ কিছু সমস্যা আছে। তার পরও চিকিৎসকরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যান্য সমস্যা চিহ্নিত করতেই পরিদর্শন করা হচ্ছে, পুরো চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

তিনি বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেরার ইটাখোলার মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, নরসিংদী পরিবার পরিকল্পনা উপ-পরিচালক নিয়াজুর রহমান, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: সজীব, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো: আবু কাউছার সুমন, শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মোসতানশির বিল্লাহ, শিবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চয়ন বালাসহ বিভিন্ন কর্মকর্তাগণ।

সরকারী সফরে কেবল একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের সূচী থাকলেও আকস্মিকভাবে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও শিলমান্দীস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন এই উপদেষ্টা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT