1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎ পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে জাকির হোসেন মিকোয়ান রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন নরসিংদীতে ঈদের বর্জ্য অপসারণে দিন-রাত মাঠে ভিপি খবিরুল ৯০ শতাংশ মুসলমানের এই দেশে ইসলাম টিকে থাকুক সেটা আ.লীগ চায়নি: মঞ্জুর এলাহী নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত পলাশে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস

নরসিংদী জেলা ছাত্রদলের নতুন সভাপতি নাহিদ সম্পাদক রিফাত

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৬৯৮ বার
129
নরসিংদী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি ও মেহেদী হাসান রিফাতকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত ৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন দেয়া হয়। পাশাপাশি কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
সিদ্দিকুর রহমান নাহিদ নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক ছিলেন। আর মেহেদী হাসান রিফাত নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাইন উদ্দিন ভূইয়া, সিনিয়র যুগ্ন সম্পাদক জোবায়ের আহমেদ তুষার ও সাংগঠনিক সম্পাদক সজীব ভূইয়া।
এদের মধ্যে সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত ও সাংগঠনিক সম্পাদক সজীব ভূইয়া বিএনপির কেন্দ্রীয় কার্য্যালয়ে পুলিশের উপর হামলার মামলায় কারাগারে রয়েছে।
নব-নির্বাচিত সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, রাজপথের নির্যাতিত কর্মীদের মূল্যায়ন করায় দেশনায়ক তারেক জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি  খায়রুল কবির খোকন ভাইয়ের প্রতিও কৃতজ্ঞতা জানাই। 
তিনি আরও বলেন, জেলার সকল তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে নরসিংদী জেলা ছাত্রদলকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রাম ও দেশ নায়ক তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনার আন্দোলনে জেলা ছাত্রদল রাজপথের সামনের সারিতে থেকে সংগ্রাম করবে।
নরসিংদীর কন্ঠস্বর / স. বর্মণ
আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT