1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নরসিংদীর ২ ছাত্রদল নেতা নিহত, খুনীদের পক্ষে মির্জা ফখরুল : দাবী পরিবারের

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৩২৬ বার
71

নরসিংদী প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নরসিংদীতে পদবঞ্চিত জেলা ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রায় গুলিতে নিহত দুই ছাত্রদল নেতার খুনীদের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেছেন নিহত জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমানের পরিবার।

সোমবার (৫ জুন) দুপুরে নরসিংদী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নিহত ছাত্রদল নেতা সাদেকুর রহমানের বড় ভাই ও হত্যা মামলার বাদী মো. আলতাফ হোসেন।

সংবাদ সম্মেলনে আলতাফ হোসেন বলেন, অস্ত্র ব্যবসায়ী, ছিনতাই ও হত্যা মামলার আসামীদের দিয়ে জেলা ছাত্রদলের কমিটি গঠনের পর অভ্যন্তরীণ কোন্দলের সৃষ্টি হয়। এই নিয়ে মানববন্ধন, বিক্ষোভসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচী চালাচ্ছিল জেলা ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুল ইসলামসহ পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা। এই জেরে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের নির্দেশে ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদ সহ অন্যান্যরা গুলি করে ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুল ইসলামকে হত্যা করে।

এই ঘটনায় খোকনসহ জড়িতদের আসামী করে থানায় হত্যা মামলা হওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিহত ছাত্রদল নেতাদের পক্ষে কোন প্রকার শোক জানিয়ে বিবৃতি দেননি। উল্টো তিনি মামলার আসামী বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের পক্ষ নিয়েছেন।

মহাসচিবের কাছে নিহত ছাত্রদল নেতার চাইতে খুনীরা গুরুত্বপূর্ণ। তাই তিনি হত্যা মামলাকে মিথ্যা আখ্যা দিয়ে ও সরকার দলীয় তকমা লাগিয়ে দলের জড়িত প্রকৃত খুনীদের আড়াল করতে চাইছেন। তিনি খোকনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিবৃতি দেন হত্যার শিকার ছাত্রদল নেতাদের ঘটনায় চুপ থেকে উল্টো মিথ্যা বিবৃতি দিয়েছেন।

গত ২৫ মে বিকেলে নরসিংদীর চিনিশপুরে খায়রুল কবীর খোকনের বাসভবন সংলগ্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান এবং ছাত্রদল নেতা আশরাফ হোসেন। এঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ ৩০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে জেলা ছাত্রদলের কমিটি ঘোষণার পর দুইভাগে বিভক্ত হয় নরসিংদীর ছাত্রদল। গত ২৫ মে খায়রুল কবির খোকনের বাসভবনের সামনে পদবঞ্চিত ছাত্রদল নেতারা মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ করার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয় ২ ছাত্রদল নেতা।

নিহতদের পরিবারের দাবী, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং তার স্ত্রী বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানার নির্দেশে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে। খায়রুল কবির খোকনকে বাচাঁতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যা বিবৃতি দিয়েছেন।

এসময় সংবাদ সম্মেলনে নিহত ছাত্রদল নেতা সাদেকুর রহমানের মা সাহেরা বেগম, বড় ভাই ফারুক মিয়া, ছোট ভাই খবির মিয়া, বড় বোন সেলিনা আক্তার, ছোট বোন কনা আক্তার, জেলা ছাত্রদলের পদবঞ্জিত আন্দোলনের নেতা সাবেক সিনিয়র সহ সভাপতি মাইন উদ্দিন ভূইয়াসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

# ######

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT