1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎ পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে জাকির হোসেন মিকোয়ান রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন নরসিংদীতে ঈদের বর্জ্য অপসারণে দিন-রাত মাঠে ভিপি খবিরুল ৯০ শতাংশ মুসলমানের এই দেশে ইসলাম টিকে থাকুক সেটা আ.লীগ চায়নি: মঞ্জুর এলাহী নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত পলাশে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস

নরসিংদীতে ৫০০ ইয়াবা সহ ইউপি সদস্য গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৭১১ বার
50

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মাধবদীতে ইয়াবাসহ আতাউর রহমান (৩২) নামে এক ইউনিয়ন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। তার গ্রেপ্তারের খবর এলাকায় পৌঁছালে স্থানীয়রা খুশিতে মিষ্টি বিতরণ করে।

গ্রেপ্তারকৃত আতাউর রহমান সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাহপ্রতাপ এলাকায় ইয়াবার চালান প্রবেশের খবর পেয়ে সেখানে পুলিশ অভিযান চালায়। সেখানে আতাউরকে ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে তল্লাশী করে ৫০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

স্থানীয়রা জানায়, সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার অত্যাচারে এলাকার সবাই অতিস্ট। তার ক্ষমতার দাপটের কারণ কেউ কথা বলতে পারে না।

স্থাসীয়রা বাসিন্দা মো: ইমতিয়াজ রহমান বলেন, সে ইউপি সদস্যের ধাপট দেখিয়ে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, রাহাজানি ও ভূমিদস্যুতা করে সাধারন ইউনিয়নবাসীকে হয়রানি করে আসছে। তাকে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানাচ্ছি। তাকে পুলিশ গ্রেপ্তারের খবর পেয়ে আমরা মিষ্টি বিলিয়েছি ইউনিয়নে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, তাকে হাতেনাতে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, মাদক, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT