1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন

নরসিংদীতে সড়ক বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৩৪৮ বার
46

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল ৬ লেন মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১১ আগষ্ট) সকালে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন সড়ক ও জনপদ অধিদপ্তরের (ঢাকা) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান।

এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সড়ক ও মহাসড়ক এবং অফিস সংলগ্ন খালি জায়গায় এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচীর অংশ হিসেবে পাঁচদোনা ঘোড়াশাল ৬ লেন মহাসড়ক এবং নরসিংদী সড়ক বিভাগের অফিস ও পরিদর্শন বাংলো সংলগ্ন খালি জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন। কাজেই তার স্মরণে আমরা এ মৌসুমে ১ কোটি গাছে চারা রোপণের পদক্ষেপ নিয়েছি।

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ সক্রিয় ভূমিকা পালন করে। সুস্থ্য জীবনের জন্য নির্মল বায়ু ও অক্সিজেন দান করে গাছ। এসব গাছ বড় হলে পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছি।

বৃক্ষরোপণ শেষে নরসিংদী সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের নবনির্মিত অফিস ভবন শুভ উদ্বোধন করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগ (ঢাকা) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ নাজমুল হক, নরসিংদী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী সজল কুমার সরকার ও শিবপুর সড়ক উপ-বিভাগের প্রকৌশলী রাজিব কুমার প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT