1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন

নরসিংদীতে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনমূলক সেমিনার

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২৯৪ বার
48

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর সড়কে নিরাপদে আসা-যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন ও নিরাপত্তা বিষয়ে সচেতনমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ( ১০ অক্টোবর) বিকেলে পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে অডিটোরিয়ামে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে এই সেমিনারের আয়োজন করে জেলা প্রশাসক ও বিআরটিএ নরসিংদী কার্যালয়।

আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয় সম্পর্কে সচেতন বৃদ্ধির লক্ষ্য এ আয়োজন করা হচ্ছে।

সেমিনারে সড়ক নিরাপত্তা ও সতর্কতা নিয়ে আলোচনা করেন, নরসিংদী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী, নরসিংদী বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জি.) শেখ মো: ইমরান, পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম বিল্লাহ প্রমুখ।

শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এমন আয়োজন ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছেন নরসিংদী বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জি.) শেখ মো: ইমরান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT