1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

নরসিংদীতে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৭৮৬ বার
50

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আবু হুরেক (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১। আজ শুক্রবার দুপুরে শহরের বাজির মোড় নিরালা হোটেলে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন।

গ্রেপ্তারকৃত আবু হুরেক নরসিংদী সদর থানার মধ্যশীলমান্দি গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আবু হুরেক একজন অভ্যস্ত যৌন অপরাধী। সে ফেসবুকে এক কলেজ ছাত্রীর সাথে ভুয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে ওই কলেজ ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতিতে ভুয়া প্রেমিক আবু হুরেক দুই বছর ধরে বহুবার ধর্ষণ করে। নির্যাতিতা আত্মহত্যা ছাড়া আর কোনো বিকল্প ভাবছিলেন না।

এরপর ওই কলেজ ছাত্রী বৃহস্পতিবার আবু হুরেককে আসামী করে নরসিংদী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে সিপিএসসি নরসিংদী এর আভিযানিক দল শুক্রবার দুপুরে সদর থানার বাজির মোড় নিরালা হোটেল থেকে ধর্ষক আবু হুরেককে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ০১ টি মোবাইল ও ০১ টি সীম কার্ড উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT