1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

নরসিংদীতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৬২৭ বার
60

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আবদুল আলিম (৪৫) নামে এক চালক নিহত হয়েছে। আজ সোমবার (১০ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাগহাটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আবদুল আলিম হবিগঞ্জ সদর এলাকার বাসিন্দা। তিনি মাইক্রোবাসটির চালক ছিলেন।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার ভোরে হবিগঞ্জের বাসিন্দা ইমরান দুবাই থেকে দেশে আসেন। তাকে নিয়ে আসার জন্য মাইক্রোবাসে করে পরিবারের সদস্যরা ঢাকার হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে যায়। পরে তাকে নিয়ে হবিগঞ্জে আসার পথে মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাগহাটা এলাকায় পৌঁছালে কিশোরগঞ্জের মঠখোলা থেকে ছেড়ে আসা ঢাকা গামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি একেবারে দুমড়ে মুচড়ে যায়।

পরে নরসিংদী পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে দূর্ঘটনার সংবাদ পেয়ে নরসিংদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ রায়হান এর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। এসময় মাইক্রোবাসের ভিতরে আটকা থাকা চালক আবদুল আলিমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হলে তা নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু খায়ের বলেন, মাইক্রোবাসটিতে চালকসহ ৪ জন যাত্রী ছিলেন। চালক মারা গেলেও বাকিরা তেমন আঘাত পায়নি। আমরা মরদেহের ময়না তদন্ত শেষে তাদের কাছে হস্তান্তর করেছি। আর ঘাতক বাস চালক পালিয়ে গেলে ও বাস আমাদের হেফাজতে রয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT