1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নরসিংদীতে পারিবারিক কলহ, স্বামীর হাতে স্ত্রী খুন

এম এন মামুন আহমেদ | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১৫ বার
60

এম এন মামুন আহমেদ, নিজস্ব প্রতিবেদক : পারিবারিক কলহের জেরে নরসিংদীর চরাঞ্চলে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। হত্যার পর বিছানার তোষক চাপা দিয়ে নিহতের লাশ বাড়ির পাশ্ববর্ত্তী পুকুরে ফেলে দেয়। ঘটনার পর থেকে গাঁ ডাকা দেয় পাষন্ড স্বামী আরমান গাজী। শুক্রবার দুপুরে পুলিশ এসে বাড়ীর পাশের পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা কালাইগোবিন্দপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত দিনা আক্তার (৩২) নরসিংদী সদর উপজেলার আলোকবালী গ্রামের ওমর ফারুকের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ১৫ বছর আগে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর গ্রামের বাসিন্দা আরমান গাজীর সাথে নিহত দিনার বিয়ে হয়। তাদের সংসারে রয়েছে দুটি কন্যা সন্তান ও একটি ছেলে সন্তান।

সম্প্রতি আরমান গাজী ব্যাবসায় ঋনগ্রস্থ হয়ে পড়ে। এ নিয়ে সে মানসিক ভাবে বিপযর্স্ত ছিল। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে তুচ্ছ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে পাষন্ড স্বামী তার স্ত্রীকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ বিছানার তোষকে মুড়িয়ে বাড়ির পাশ্ববর্ত্তী পুকুরে ফেলে দেয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম ভূইয়া বলেন, পুকুরের পার থেকে তোষকে মোড়ানো অবস্থা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT