1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৪৭৭ বার
48

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্য্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী।

গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সদর থানার পশ্চিম ঘোড়াদিয়া গ্রামের আলী আজগরের ছেলে ফজর আলী (৪৩), মৃত আফছার উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (২৯) ও টাওয়াদী গ্রামের লুকু মিয়ার ছেলে রবিন মিয়া (২১)।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী জানায়, সোমবার (২৭ মার্চ) রাত ৪টার দিকে শহরের দাসপাড়া এলাকায় একটি নার্সারীর সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতির প্রস্তুতিকালে ফজর আলী নামে এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল ও রামদা উদ্ধার করা হয়।

পরে তার দেয়া তথ্যে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য রফিকুল ও লুকু মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যে শহরের ব্রাহ্মণপাড়া এলাকার ফাঁকা জায়গা থেকে চাপাতি, হাতুরি, কিরিচসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, দস্যুতা, খুনসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছে। তারা জিজ্ঞাসাবাদে সদর থানার আপেল (৩৫), রেজাউল (২৮), সুমন (৪৬), রাসেল (৩০), সাজিদ (২৫) ও কবির (৩৫)কে তাদের দলের সদস্য বলে স্বীকার করেছে। তারা সকলে বর্তমানে পলাতক রয়েছে। আসামী ফজর আলীর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় ডাকাতি ও অস্ত্র মামলাসহ ১০টি মামলা রয়েছে। আর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT