1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

নরসিংদীতে ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৩৯৫ বার
78

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার এ এন এম উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘ইনসানিয়াত বিপ্লবের’ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বিকালে নরসিংদী জেলা ইনসানিয়াত বিপ্লবের আয়োজনে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের সভাপতিত্বে মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একক গোষ্ঠীবাদী অপরাজনীতির মাধ্যমে রাষ্ট্রকে কেবল একক সম্প্রদায়, একক জাতি ও একক গোষ্ঠীর কুক্ষিগত করা মহান রেসালাতের কর্তৃত্ব অস্বীকার। এটি সত্য ও মানবতার বিরুদ্ধে ধ্বংসাত্মক অপরাধ। জীবনের সত্য হারিয়ে মানুষ অমানুষ হওয়া, ধর্মের সত্য হারিয়ে অধর্ম পাশবিকতায় পরিণত হচ্ছে। মানবতার রাষ্ট্র গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

নরসিংদী জেলা ইনসানিয়াত বিপ্লবের সভাপতি মোঃ মিলন মোর্শেদ ও সাধারণ সম্পাদক হামিদুল হক পারভেজের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় মহাসচিব শেখ রায়হান রহমান, কেন্দ্রীয় নেতা আহমদ শাহ মোরশেদ চিশতি,জাকের আহসান রেজাউল কাউসার সহ জেলা ও উপজেলা কমিটির সদস্যবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT