1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন

নরসিংদীতে আসামিকে গ্রেপ্তার করে ফেরার সময় হামলায় ৪ পুলিশ আহত

নরসিংদী প্রতিনিধি :
  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৩৯৯ বার
46

নরসিংদীতে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ফরহাদ মিয়াকে গ্রেপ্তার করে ফেরার সময় হামলার শিকার হয়েছে পুলিশ সদস্যরা। ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন নরসিংদী মডেল থানার ১১ সদস্যের পুলিশের দলের চারজন।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকার একটি বাড়িতে পুলিশের ওপর এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় শুক্রবার দুপুরে নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে মামলা করেছেন।

মামলায় আসামিরা হলো, সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকার পুরান পাড়ার বাসিন্দা ফরহাদ মিয়া, ফয়সাল মিয়া, সুজন মিয়া, নুরুন নাহার বেগম, সুমাইয়া আক্তার, ইমন প্রধান, লাকি আক্তার, মো. টুটুল, শরীফ মিয়া, শুক্কুর আলী, হাতেম আলী, মজনু খন্দকার। তাঁদের সবাই এক পরিবারের সদস্য।

পুলিশ জানায়, রাত দেড়টার দিকে নরসিংদী মডেল থানার পরিদর্শক এরশাদ উল্ল্যাহ এর নেতৃত্বে পুলিশের একটি দল গাবতলী এলাকার পুরান পাড়ায় মাদক ও পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ফরহাদ মিয়া, সুজন মিয়া, ফয়সাল মিয়া ও মজনু খন্দকারকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়।

এ সময় আসামিদের মধ্যে সুজন ও ফয়সাল মিয়া পালিয়ে যান। তবে ফরহাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁকে নিয়ে ফেরার সময় পুলিশের ওই দলের ওপর ইটপাটকেল ছুড়তে থাকেন তাঁর পরিবারের সদস্যরা। এতে নরসিংদী মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) এরশাদ উল্ল্যাহ, উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান, রবিউল আওয়াল এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ আলম আহত হন। পরে তারা গ্রেপ্তার ফরহাদকে সঙ্গে নিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে থানায় চলে আসে ।

হামলার শিকার নরসিংদী মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) এরশাদ আলী বলেন, রাতে আসামি ফরহাদকে গ্রেপ্তার করে ফেরার সময় তাঁর পরিবারের সদস্যরা ডাকাত ডাকাত বলে হট্টগোল শুরু করেন। তারা আমাদের ওপর ইটপাটকেল ছুড়ে হামলা চালান। আমাদের পরিচয়পত্র ও আদালতের ওয়ারেন্ট দেখিয়েও কাজ হয়নি। এতে আমি ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছি। আমি ছাড়াও অভিযানে থাকা পুলিশের আরও তিন কর্মকর্তা একইভাবে আহত হয়েছেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার ১৩ আসামির মধ্যে ১০ জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। ওই পরিবারের সদস্যরা ২০২০ সালের ৮ অক্টোবর জেলা গোয়েন্দা শাখার ১৮ সদস্যকে মারধর করে হাতকড়া পরিহিত তিন আসামিকেও ছিনিয়ে নিয়েছিলেন ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT