1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

তীব্র গরমে নরসিংদীর রায়পুরায় ২৫ শিক্ষার্থী অসুস্থ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৩৪১ বার
73

নিজস্ব প্রতিবেদক : তীব্র গরমে নরসিংদীর রায়পুরা উপজেলার শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্তত ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এসময় তাদেরকে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আহতরা হলো: তানজিনা, শিলা, বৃষ্টি, সাদিয়া, বোশরা, রিতু, ইভা সহ প্রায় ২০ জন। তারা ৮ম, ৯ম ও দশম শ্রেণীর শিক্ষার্থী।

বুধবার (৭ জুন) বিকাল আনুমানিক তিনটার দিকে উপজেলার শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম, ৯ম ও দশম শ্রেণীর অর্ধবার্ষিকী পরিক্ষা চলাকালিন এ ঘটনা ঘটে।

শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রচণ্ড গরমে আমাদের থেকে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। তাদের আমরা তাৎক্ষণিক রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরন করি। প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় বর্তমানে তাদেরকে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা পরিক্ষা চলাকলিন সময় হঠাৎ করে আস্তে আস্তে অসুস্থ হতে থাকে, সেটা দেখে শ্রেণি শিক্ষকরা আমাকে অবগত করলে আমি সাথে সাথে তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

এ বিষয়ে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তবরত চিকিৎসক সুমন সরকার সাংবাদিকদের জানান, প্রচন্ড তাপদাহের শিক্ষার্থীরা ক্লাসরুমে অবস্থান করার কারনে অসুস্থ হয়ে পরেন। এদের মধ্যে অনেকে সকালে নাস্তা করে আসেনি তাই তারা গরমে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT