1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়, ঘোড়াশালে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৩৬২ বার
53

নিজস্ব প্রতিবেদক : জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খুঁজতে নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এর ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের কন্টোলরুম পরিদর্শন করতে যান।

দীর্ঘ তিন ঘন্টা বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মেশিনারি পরিক্ষা নীরিক্ষা শেষে বিকাল সাড়ে তিনটায় সেখান থেকে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের উদ্দ্যেশে রওনা দেন তারা।

এসময় তদন্ত কমিটির প্রধান পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরী জানান, জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে দেশের কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার কন্টোলরুমগুলো পরিক্ষা নিরীক্ষা করা হচ্ছে। সবগুলো পরিক্ষা নীরিক্ষা শেষে কি কারণে বিপর্যয় দেখা দেয় তা জানা যাবে।

এদিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ঘোড়াশালে ৫ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। ইউনিটটি চালু করতে কাজ চলছে বলে জানান প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম।

পরিদর্শনের সময় পিজিসিবির নির্বাহী পরিচালকের সাথে পিজিসিবির পরামর্শক শামছুর জোহা, নির্বাহী প্রকৌশলী আরেফিন সিদ্দিক ও সাইদুল ইসলামসহ তদন্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT